শিলিগুড়ি, ১৫ মেঃ শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্থ হল ৫টি বাড়ি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ খবর দেওয়া হল দমকলে।ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও পাঁচটি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।
