ফুলবাড়ির চ্যাংড়াবান্ধায় সাব-ক্যানেলের পাশে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

ফুলবাড়ি, ১৬ নভেম্বরঃ অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি ২ নং গ্রামপঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা এলাকার একটি সাব-ক্যানেলের পাশে মহিলার দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রাস্তার পাশে সাব ক্যানেলে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।এরপরই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের অনুমান, মহিলা মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে ছিলেন।এর আগে এই মহিলাকে এলাকায় দেখা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdeneme bonusu veren sitelergameofbetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetjojobetzenbetPerabetperabetMeritkingJojobetJojobetjojobetgrandpashabet Built with ❤︎ by appycodes