অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় শিলিগুড়িতে ক্ষোভ প্রকাশ করলেন মহিলারা

শিলিগুড়ি, ২০ আগস্টঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় শিলিগুড়িতে ক্ষোভ প্রকাশ করলেন আবেদনকারী মহিলারা।

আবেদনকারীদের দাবী, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করার পর সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। প্রতিবারই তাদের জানানো হয়, বাড়িতে গিয়ে এনকোয়ারি করা হবে। কিন্তু আবেদন করার প্রায় দুমাস পেরিয়ে গেলেও এখনও কিছু হয়নি বলে অভিযোগ।

তাদের আরও অভিযোগ, প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং সেই নথি জমা দেওয়ার রসিদও তাদের কাছে রয়েছে। কিন্তু অনলাইনে আবেদনের স্ট্যাটাসে ‘ডকুমেন্ট জমা হয়নি’ দেখাচ্ছে। এই নিয়ে এদিন শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ক্ষোভ উগরে দেন আবেদনকারী মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes