রাজগঞ্জ, ২০ আগস্টঃ ভোরের আলো থানার পুলিশের অভিযানে পাচারের আগেই উদ্ধার হল ২৯৫ গ্রাম ব্রাউন সুগার, ঘটনায় গ্রেফতার ১। বুধবার গভীর রাতে রাজগঞ্জের গজলডোবা তিস্তা ক্যানেল রোডের পারোমুন্ডা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভোরের আলো থানার পুলিশ। অভিযানে প্রায় ২৯৫ গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আলাউদ্দিন। তার বাড়ি ইসলামপুরের রামগঞ্জ এলাকায়।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। আমবাড়ি সংলগ্ন এলাকায় ওই মাদক বিক্রির উদ্দেশ্য ছিল। ধৃতকে বৃহস্পতিবার জেলা আদালতে পেশ করা হবে।ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
