নকশালবাড়ি, ২০ আগস্টঃ রক্তের সংকট মেটাতে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হল।নকশালবাড়ি থানার উদ্যোগে ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় নকশালবাড়ি থানা প্রাঙ্গনে শিবির করা হয়।
এদিনের রক্তদান শিবিরে পুলিশ কর্মী ছাড়াও এলাকায় সাধারণ মানুষ, একাধিক সংগঠনের সদস্যরা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে গোলাপ ফুল ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে গাছের চারা তুলে দেন দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি এসডিপিও সৌমজিৎ রায়। উপস্থিত ছিলেন টুকরিয়াঝাড় বনদফতরের রেঞ্জার সুরজ মুখিয়া সহ ব্যবসায়ী সমিতির সদস্য ও সমাজসেবীরা।
দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি এসডিপিও সৌমজিৎ রায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের কাছাকাছি পৌঁছতে সকল স্তরের মানুষদের নিয়ে এই রক্তদান শিবির করা হয়েছে। বর্তমানে বিভিন্ন ব্লাড ব্যাংক গুলো রক্ত সংকটে রয়েছে। আমরা পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ে একটি রক্তদাতাদের ডেটা ব্যাংক তৈরি করছি,যাতে আগামীদিনে বিরলতম রক্তের গ্ৰুপ দাতাদের সহজেই যোগাযোগ করে তার যোগান দেওয়া যায়।
