নাবালিকার গর্ভপাত করানোর অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার চিকিৎসক

 

শিলিগুড়ি,২৩ জুনঃ জোর করে নাবালিকার গর্ভপাত করানোর অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করল মহিলা থানার পুলিশ।অভিযুক্ত চিকিৎসকের নাম শ্রেয়া রায়। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়ির সাউথ আম্বেদকর কলোনির বাসিন্দা ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ।ওই এলাকায় নিজের পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত ওই নাবালিকা।ধৃতদের মধ্যে রয়েছে নাবালিকার মা,দাদা,প্রতিবেশী ব্যক্তি এবং বাড়ির মালিক ও তার স্ত্রী।
স্থানীয়দের অভিযোগ, ওই নাবালিকাকে প্রথমে গণধর্ষণ করা হয়। এরপর বিষয়টি জানাজানি হতেই নাবালিকাকে একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাত করায় বাড়ির মালিক রাজেশ চন্দ্র দেব ও নাবালিকার মা।

এরপরই ঘটনার তদন্তে নেমে সোমবার নাবালিকাকে গর্ভপাত করানোর অভিযোগে অভিযুক্ত চিকিৎসক শ্রেয়া রায়কে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ।

One thought on “নাবালিকার গর্ভপাত করানোর অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার চিকিৎসক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobettipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabetcasibomcasibom Built with ❤︎ by appycodes