বাগডোগরায় উদ্ধার মৃতদেহঃ খুন নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ

বাগডোগরা, ২৫ মার্চঃ বাগডোগরার হাঁসখোয়া চাবাগান সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের পাশে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

শুক্রবার সকালে স্থানীয় এক বাসিন্দা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন বাগডোগরা থানায়। বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

জানা গিয়েছে, মৃতদেহের পাশে একটি জলের বোতল ও ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। যদিও মৃত ব্যাক্তির নাম বা পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা নাকি খুন করা হয়েছে ব্যাক্তিকে ? তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes