বাগডোগরা, ১৯ মেঃ চা বাগানের নালায় হাত, পা ও মাথাহীন মৃতদেহ উদ্ধার।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগডোগরার হাঁসখোয়ার বন্দীজোতের এক বেসরকারি চা বাগানে।
জানা গিয়েছে, এদিন সকালে ৩ যুবক নালায় মাশরুম তুলতে গিয়ে মৃতদেহ দেখতে পান। পরে বাগান মালিক ঘটনাস্থলে পৌঁছে বাগডোগরা পুলিশকে খবর দেয়। পুলিশ ও বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয়রা জানান, মৃতদেহের মাথা ও হাত-পা নেই। ৪-৫ দিন হয়ে যাওয়ায় পচেও গিয়েছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগানের নালায় মৃতদেহ কীভাবে এল! খুন করে মৃতদেহ লোপাট করতেই কি চা বাগানে ফেলা হয়েছে? না এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? তা নিয়েই উঠছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।
