অবশেষে শুরু হচ্ছে মিরিক ও শিলিগুড়ির যোগাযোগ, ভার্চুয়ালি বেইলি সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুধিয়া, ৮ জুলাইঃ অবশেষে স্বস্তির হাওয়া দুধিয়ায়।সেনাবাহিনীর উদ্যোগে শুরু হচ্ছে মিরিক ও শিলিগুড়ির যোগাযোগ।বেইলি সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত ১৮ জুন দুধিয়ার বালাসন নদীতে অস্থায়ী হিউম পাইপের সেতু ভেঙে শিলিগুড়ি -মিরিক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে একাদিকে ফুট ব্রিজ করার পাশাপাশি ৬০ মিটার বেইলি সেতু করা হয়।
স্থানীয়দের দাবি মেনে গত ২৩ জুন সেনাবাহিনীর উদ্যোগে তৈরি করা হয় ফুট ব্রিজ। যা দিয়ে চলাচল শুরু হয় সাধারণ মানুষের।অবশেষে সেনাবাহিনীর তৎপরতায় দুধিয়ার বালাসন নদীর উপর সেতু তৈরি হয়।এদিন ভার্চুয়ালি সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে যোগ দেন প্রশাসনের আধিকারিক থেকে সেনাবাহিনীর কর্তারা।সেনাবাহিনীর উদ্যোগেকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
সেতুর উদ্বোধন হতেই খুশি স্থানীয়রা। এই বিষয়ে জেলাশাসক জানান, ২০০ মিটার অ্যাপ্রোচ রাস্তা রয়েছে। রেকর্ড সময়ে এই বেইলি সেতু হল।৯ মেট্রিক টন ওজনের গাড়ি চলাচল করতে হবে। তবে ভারি যানবাহন চলাচল করবে না।কিছু কাজ বাকি রয়েছে। কাল বা পরশু থেকেই যান চলাচল শুরু হবে। অন্যদিকে স্থায়ী সেতুর কাজ চলছে। আগামী বছর মার্চে এই কাজ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes