মন্ত্রীর কড়া নির্দেশ, গ্রেফতার হল বালি মাফিয়া উত্তম বারুই

শিলিগুড়ি, ২৭ জুনঃ মন্ত্রীর কড়া নির্দেশ এরপর দ্রুত পদক্ষেপ নিল ভক্তিনগর থানা এবং আশিঘর ফাঁড়ির পুলিশ। অবৈধ বালি কারবারের অভিযোগে অভিযুক্ত উত্তম বারুই গ্রেফতার।

জানা গিয়েছে, কয়েকদিন আগে আশিঘর এলাকায় অবৈধভাবে বালি মজুত করে ব্যবসা চালানোর অভিযোগ ওঠে উত্তম বারুইয়ের বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে বালি এনে এলাকায় মজুত করে সেখান থেকেই ব্যবসা চালানো হচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব একটি বালিভর্তি ট্রাক আটক করে আশিঘর ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোন কার্যকর ভূমিকা পালন করেনি।

শুক্রবার আশিঘর এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনার পাশাপাশি তিনি আশিঘর ফাঁড়িতে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপর হয় ভক্তিনগর থানার পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তার বাড়ি  থেকে উত্তম বারুইকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, উত্তম বারুইয়ের অবৈধ বালি কারবারের সঙ্গে আরও কারা যুক্ত, কোথা থেকে বালি আনা হত, কারা এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes