ফাঁসিদেওয়া, ২৫ জুনঃ ফাঁসিদেওয়া ব্লকের ভতন জোত এলাকায় নদী থেকে বালি পাচার রুখলো ফাঁসিদেওয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি বালিবোঝাই ডাম্পার আটক করে পুলিশ। সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন ডাম্পার চালক।
পরে বালিবোঝাই ডাম্পারটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়।পাচারের ঘটনায় কারা যুক্ত তার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
