নকশালবাড়িতে অবৈধ বালিবোঝাই ট্রাক্টর সহ গ্রেফতার ১

নকশালবাড়ি, ৪ আগস্ট: নদী থেকে বালিবোঝাই করে পালানোর আগে বালিবোঝাই ট্রাক্টর সহ গ্রেফতার হল ১ জন।

জানা গিয়েছে, এদিন সকালে নকশালবাড়ির বুধকরণজোত এলাকায় পানিঘাটা-নকশালবাড়ি রাজ্য সড়কে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে নকশালবাড়ি থানার পুলিশ।

চালকের কাছে নথি না পাওয়ায় বালি পাচারের অভিযোগে চালককে গ্ৰেফতার করা হয় । অভিযুক্তের নাম সুজিত গোয়ালা, সে নকশালবাড়ির জাবরা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত গ্ৰিন ট্রাইব্যুনালের নির্দেশিকা উপেক্ষা করে চেঙ্গা নদী থেকে বালি তুলে নকশালবাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। অবৈধ বালি কারবার রুখতে এই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes