ফুলবাড়িতে ব্যাঙ্কে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হল মহিলার-শোকের ছায়া এলাকায়

ফুলবাড়ি, ৫ আগস্টঃ ব্যাঙ্কে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল এক মহিলার।মৃতার নাম অঞ্জলি রায়। ফুলবাড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি লক্ষ্মীজোত গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার অঞ্জলি রায় তার নাতনি ও বৌমাকে নিয়ে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করার উদ্দেশ্যে টোটোতে করে ফুলবাড়ির দিকে রওনা দেন। অভিযোগ, বাড়ি থেকে বেড়িয়ে ফুলবাড়ি ক্যানেল রাস্তায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ হয়। ধাক্কার জেরে অঞ্জলি রায় টোটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যান, তার উপর টোটোটি পরে যায়।এরফলে গুরুতর জখম হন তিনি। সামান্য আহত হন তার নাতনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes