বাজারে সবজির দাম দ্বিগুণ, জলপাইগুড়ি শহরের দিনবাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স

জলপাইগুড়ি, ২ আগস্টঃ বাজারে সবজির দাম দ্বিগুণ। অভিযোগ পেয়েই জলপাইগুড়ি শহরের দিনবাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স।
এদিন পুলিশকে সঙ্গে নিয়ে বাজারে যায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর আধিকারিকরা। শাক-সবজি, ডিম-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর পাইকারি ও খুচরো দাম খতিয়ে দেখেন তারা।

অভিযোগ, বেশকিছু সবজি পাইকারি বাজারের দামের তুলনায় দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। কেন এত বেশি দামে বিক্রি হচ্ছে, তা জানতে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা।
অভিযানের সময় পুলিশ ও ইবি-র পক্ষ থেকে বিক্রেতাদের সতর্ক করা হয়।অযথা বেশি দাম নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অধিকারিকরা।
সাধারণ মানুষ যাতে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারেন, সেই লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes