বাংলাদেশ থেকে ভারতে এসে পাসপোর্ট হারিয়ে বিপাকে দুই বাংলাদেশি নাগরিক

রাজগঞ্জ, ২৮ অগাস্টঃ বাংলাদেশ থেকে ভারতে এসে পাসপোর্ট হারিয়ে বিপাকে দুই বাংলাদেশি নাগরিক।আশ্রয় নিয়েছেন ফুলবাড়িতে এক আত্মীয়ের বাড়িতে।কিভাবে দেশে ফিরবেন সেই চিন্তায় রয়েছেন রুহুল আমিন এবং সাইদুর রহমান।

জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা এই দুই বাংলাদেশী নাগরিক।গত শুক্রবার রুহুল আমিন তার ছেলে সাইদুর রহমানকে নিয়ে চ্যাংড়াবান্ধা সীমান্ত চেকপোস্ট দিয়ে এদেশে আসেন।শনিবার দুজনই শিলিগুড়িতে ঘুরতে এসেছিলেন।শিলিগুড়ির হাসমি চক থেকে টোটোতে করে জলপাইমোড়ে নামেন তারা।এরপরই দেখতে পান পাসপোর্ট, ভিসা, ভোটার কার্ড এবং কিছু প্রয়োজনীয় কাগজ সহ তাদের একটি ব্যাগ নেই।ততক্ষণে ওই টোটো সেখান থেকে চলে যায়।অনেক খুঁজেও তাদের নথি সহ ব্যাগের খোঁজ পাননি।এরপর শিলিগুড়ি থানায় বিষয়টি লিখিতভাবে জানান।বর্তমানে ফুলবাড়ির পশ্চিম ধনতলায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন তারা।

তারা জানান, শিলিগুড়িতে ঘুরতে এসেছিলাম।তার আগেই বিপদে পড়ে গেলেন।এবারে কিভাবে নিজের দেশে ফিরবো তা ভেবে পাচ্ছি না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes