ভ্রামরী দেবী মন্দিরের ‘লাল বাবা’ আর নেই, শোকস্তব্ধ মন্দিরের ভক্ত ও স্থানীয়রা

রাজগঞ্জ ২৬ আগষ্টঃ ভ্রামরী দেবী মন্দিরের ‘লাল বাবা’ আর নেই, তার প্রয়াণে শোকস্তব্ধ মন্দিরের ভক্ত ও স্থানীয় বাসিন্দারা।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বোদাগঞ্জের ঐতিহ্যবাহী ৫১ পীঠের অন্যতম ত্রিস্রোতা ভ্রামরী দেবী মন্দিরের পরিচিত মুখ ছিলেন ‘লাল বাবা’।গতকাল রাতে মৃত্যু হয়েছে লাল বাবার।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মন্দিরের ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ভক্তদের কাছে তিনি ‘লাল বাবা’ নামেই বেশি পরিচিত ছিলেন। মন্দিরে তার পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে নানা কিছুতেই লাল রঙের ব্যবহার থাকায় ভক্তদের কাছে এই নামেই পরিচিতি পান তিনি।

স্থানীয়দের দাবি, ভ্রামরী দেবী মন্দিরের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দেবীর সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। দীর্ঘদিন ধরে মন্দিরের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল। তাকে ঘিরে একাধিক অলৌকিক ঘটনার কথাও ভক্ত ও স্থানীয়দের মুখে শোনা যায়।

বয়সের ভারে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। অবশেষে গতকাল রাতে মৃত্যু হয় ‘লাল বাবার’। মায়ের একনিষ্ঠ সেবক হিসেবে দীর্ঘদিনের পরিচিত এই মানুষটির মৃত্যুতে ভ্রামরী দেবী মন্দির যেন হারাল তার এক পরিচিত মুখকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes