বিহারে পাচারের আগে শিলিগুড়িতে লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার যুবক

শিলিগুড়ি, ৫ আগস্টঃ বিহারে পাচারের আগে শিলিগুড়ি জংশনে একটি লজে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার করলো প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার এক যুবক।ধৃতের নাম ভাস্কর কুমার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে শিলিগুড়িতে এসে বিপুল পরিমাণ বিদেশি মদ কিনে বিহারে পাচারের পরিকল্পনা ছিল যুবকের।এই উদ্দেশ্যে জংশনের একটি লজে ঘর ভাড়া নেয় যুবক।

গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ মঙ্গলবার রাতে লজটিতে অভিযান চালায়।ঘটনায় আটক করা হয় ভাস্কর কুমারকে।তল্লাশি চালিয়ে তার দুটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে যে, উদ্ধার হওয়া মদ বিহারে পাচার করার পরিকল্পনা করছিল। এরপরই যুবককে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes