শিলিগুড়িতে বাইক চুরির অভিযোগে গ্রেফতার যুবককে আদালতে পেশ

শিলিগুড়ি, ১১ জুলাইঃ শিলিগুড়িতে বাইক চুরির অভিযোগে গ্রেফতার যুবককে আদালতে পেশ করলো পুলিশ।

জানা গিয়েছে, চারদিন আগে বাইক চুরির অভিযোগে বিট্টু দেবনাথ নামে এক যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।দীর্ঘদিন ধরে বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত ছিল যুবক।

অভিযুক্তের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে।অভিযোগ, চুরি করা মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো যুবক।

ঘটনার তদন্তে অভিযুক্তকে চারদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর ফের তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes