আমবাড়িতে বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হল ‘তিরঙ্গা যাত্রা’

রাজগঞ্জ, ১৩ আগষ্টঃ স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজগঞ্জের আমবাড়িতে বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হল ‘তিরঙ্গা যাত্রা’।
এদিন আমবাড়ির অঞ্চল মোড় থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়। কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে পোস্ট অফিস মোড় হয়ে ফের অঞ্চল মোড়ে এসে যাত্রা শেষ হয়। তিরঙ্গা যাত্রায় কর্মী-সমর্থকদের হাতে ছিল জাতীয় পতাকা। দেশাত্মবোধক গান ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

এর পাশাপাশি ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে বিজেপির উদ্যোগে আমবাড়িতে জাতীয় পতাকা বিতরণ করা হয়। এদিন বিজেপি নেতা তপন রায় দলীয় কর্মীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ৯ আগষ্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই তিরঙ্গা যাত্রা ও জাতীয় পতাকা বিতরণের আয়োজন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিজেপির উত্তর মন্ডল সভাপতি অর্জুন মন্ডল, কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস, সিদ্ধার্থ পন্ডিত, উদয়গিরি রায়, ধনঞ্জয় মল্লিক, তপন রায়,অজয় অধিকারি সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes