শিলিগুড়ি, ১৩ আগস্টঃ আধার ই-কেওয়াইসি আপডেট করাতে বুধবার রাতে শিলিগুড়ি হেড পোস্ট অফিসে সাধারণ মানুষের দুর্ভোগের ছবি ধরা পড়লো।
জানা গিয়েছে, আধার KYC আপডেটের জন্য প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক মানুষকে পরিষেবা দেওয়া হয়।ফলে পরিষেবা পেতে আগেভাগেই পোস্ট অফিসের গেটের বাইরে থাকা একটি খাতায় নাম নথিভুক্ত করতে হচ্ছে সাধারণ মানুষকে।বুধবার বিকেল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে সেই খাতায় নিজেদের নাম নথিভুক্ত করতে শুরু করেন।এরপর সকালে পোস্ট অফিস খোলার অপেক্ষায় সারারাত সেখানেই রাত কাটাতে দেখা যায় অনেককে।
অপেক্ষারত মানুষের অভিযোগ, পোস্ট অফিসের গেটের বাইরে রাখা খাতায় নাম নথিভুক্ত করার পর কেউ যদি সেখান থেকে চলে যান, তাহলে তার নাম কেটে দেওয়া হয়। ফলে একবার নাম নথিভুক্ত করার পর সিরিয়াল ধরে রাখার জন্য রাতভর অপেক্ষা করতে হচ্ছে।যেকারনে চরম দুর্ভোগে পড়ছেন মানুষ।
