ফুলবাড়ি, ১২ আগস্টঃ ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে পালাবদল। তৃণমূলের ১২ জন সদস্যের সমর্থনে পঞ্চায়েতের দখল নিল বিজেপি। এর ফলে দীর্ঘদিনের ঘাসফুল শিবিরের নিয়ন্ত্রণ এবার গেরুয়া শিবিরের হাতে চলে গেল।
৩০ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে এতদিন তৃণমূলের দখলে ছিল ২৪টি আসন। তবে এদিন ১২ জন তৃণমূল সদস্যের সমর্থন পেয়ে বিজেপি ম্যাজিক সংখ্যা ১৬ অতিক্রম করে মোট ১৮ জনের সমর্থন পায়। এরপরই আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত দখল করে বিজেপি।
নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিজেপির দয়াল রায়। পঞ্চায়েত দখলের পর এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। গেরুয়া আবীর খেলায় মেতে ওঠেন কর্মী সমর্থকেরা।
