রাজগঞ্জের সুখানী ও মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া তৃণমূল, প্রধান-উপপ্রধান পদে বিজেপি

রাজগঞ্জ, ১২ আগস্টঃ রাজগঞ্জের সুখানী ও মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের, প্রধান-উপপ্রধান পদে বসলো বিজেপি।

রাজ্যে পালাবদলের পর রাজগঞ্জের সুখানী গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পর প্রধান হলেন বিজেপির উত্তম রায় এবং উপপ্রধান হলেন সবিতা বিশ্বাস। একইভাবে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতেও প্রধান ও উপপ্রধান পদে দায়িত্ব নিলেন বিজেপির প্রতিনিধিরা। সেখানে প্রধান হয়েছেন সুগ্রীব রায় এবং উপপ্রধান হয়েছেন রিঙ্কু ঘোরামি রায়।

২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে সুখানী গ্রাম পঞ্চায়েতে মোট ২১টি আসনের মধ্যে ১৮টি তৃণমূল কংগ্রেস এবং ৩টি বিজেপি দখল করে। এদিন বোর্ড গঠনের সময় মোট ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৩ জন তৃণমূল কংগ্রেসের সদস্য। সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের থাকা সত্ত্বেও প্রধান ও উপপ্রধান পদ বিজেপির দখলে যায়।

অন্যদিকে, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে মোট ১৯টি আসনের মধ্যে ১২টি তৃণমূল কংগ্রেস, ৬টি বিজেপি এবং ১টি সিপিএমের দখল করে। এদিন বোর্ড গঠনের সময় তৃণমূলের ১২ জন এবং বিজেপির ৬ জন সদস্য উপস্থিত ছিলেন। এরপর প্রধান ও উপপ্রধান পদে বিজেপির প্রতিনিধিরা দায়িত্ব নেন। সেখানে প্রধান হয়েছেন সুগ্রীব রায় এবং উপপ্রধান হয়েছেন রিঙ্কু ঘোরামি রায়।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর গত জুন মাসে সুখানী ও মাঝিয়ালি এই দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানরা ইস্তফা দেন। এরপরই নতুন করে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। বুধবার বোর্ড গঠনের মাধ্যমে দুই গ্রাম পঞ্চায়েতেই প্রধান ও উপপ্রধান পদে বিজেপির প্রতিনিধিরা দায়িত্ব নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes