শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালে এলাকার লোকনাথ মন্দিরে পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন সর্বানী পাল।সেইসময় একটি দামী মোটরসাইকেলে করে দুই যুবক মন্দিরের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন মন্দিরের ভেতরে প্রবেশ করে তাকে জিজ্ঞেস করে এটি লক্ষ্মী মন্দির কিনা।
এরপর ওই যুবক পকেট থেকে একটি ছেঁড়া দশ টাকার নোট বের করে ঠাকুরের উদ্দেশ্যে দিতে গেলে সর্বাণী দেবী আপত্তি জানান। এরপর আচমকাই সর্বাণী পালের গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় দুই যুবক।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ।এলাকার সিসিটিভি ফুটেজের সাহায্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
