শিলিগুড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার ১ দুষ্কৃতি

শিলিগুড়ি, ১১ মেঃ শিলিগুড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। ধৃতের নাম দীপক দাস ওরফে ক্ষ্যাপা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়া এলাকার বাসিন্দা চন্দন সাহা ব্যাংক থেকে লক্ষাধিক টাকা তুলে বাড়িতে রেখেছিলেন।সেই টাকা কাউকে দেওয়ার কথা ছিল। গত ২০ এপ্রিল গভীর রাতে বাড়ির সকলের ঘুমের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ লক্ষাধিক টাকা এবং প্রায় ৯ ভরি সোনার গয়না চুরি করে চম্পট দেয়। ঘটনার পরই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চন্দন সাহা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে রবিবার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীপক দাসকে গ্রেফতার করা হয়।পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির কথা স্বীকার করলেও এখনও পর্যন্ত চুরি হওয়া টাকা বা সোনার গয়না উদ্ধার হয়নি। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinbatumslotganobetmobilbahisjojobetjojobet girişStarzbetStarzbetkargabetCasibomCasibomjojobet StarzbetStarzbetgrandpashabetcasibomxslotcasibomcasibomtipobetcratosroyalbet girişchild pornesrar satın aljojobetgrandpashabetcasibomcasibommarsbahis girişgrandpashabet girişpusulabet girişvdcasino girişmeritkingmeritking Built with ❤︎ by appycodes