শিলিগুড়িতে বাড়ি থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

শিলিগুড়ি, ৯ জুলাই: শিলিগুড়ির ঘোঘোমালি ফল বাজার সংলগ্ন চয়ন পাড়া এলাকায় বাড়ি থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতা নাম বিভা বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগেই বৃদ্ধার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকেই তিনি তার মেয়ের সঙ্গে বসবাস করতেন।মেয়ে মানসিকভাবে অসুস্থ।
বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় ধরে মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন মেয়ে। এরপর স্থানীয় বাসিন্দারা বাড়িতে গিয়ে দেখেন বৃদ্ধা মৃত অবস্থায় পড়ে রয়েছে। ইতিমধ্যেই দেহে পচন ধরেছে।
পরিবারে আর কেউ না থাকায় ঘটনার খবর পেয়ে মুক্তধারা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করেন।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes