শিলিগুড়িতে এসওজি এবং পুলিশের যৌথ অভিযানে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ যুবক

শিলিগুড়ি, ১৩ জুলাইঃ ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসওজি এবং মাটিগাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়।প্রাথমিকভাবে দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কথায় সন্দেহ হওয়ায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ব্রাউন সুগারের একটি প্যাকেট উদ্ধার হয়।এরপরই দুজনকে গ্রেফতার করা হয়।ধৃতরা হল অরুণ শর্মা এবং সুমন বর্মন।

ধৃতদের কাছ থেকে ২৭৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।যার আন্তর্জাতিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।এছাড়াও পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আজ ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes