শিলিগুড়ি, ২৬ মেঃ ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের নাম বিজয় চৌধুরী, রাজেশ বর্মণ এবং সুজয় দাস।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির মহানন্দা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করা হয়।তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৬২ গ্রাম ব্রাউন সুগার।এরপরই গ্রেফতার করা হয় তাদের।
এছাড়াও ধৃতদের কাছ থেকে নগদ আড়াই হাজার টাকা উদ্ধার ও একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা মাদক ডেলিভারি করার উদ্দেশ্যে যাচ্ছিল।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
