ফের কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

শিলিগুড়ি, ১৫ মার্চঃ শিলিগুড়িতে ফের কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করল এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।গ্রেফতার এক মহিলা সহ দুজন।ধৃতরা হল মালদার কালিয়াচকের মহম্মদ ইয়াকুব খান এবং মাটিগাড়ার বাসিন্দা কাজল শাহ।জানা গিয়েছে, কাজল শাহ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং ইয়াকুব খান মাদক পাচারে যুক্ত।

এসওজি সূত্রে খবর, গতকাল ভক্তিনগর থানা পুলিশের সহযোগিতায়  ভক্তিনগর থানার অন্তর্গত তিন নম্বর মহানন্দা সেতুতে অভিযান চালায় এসওজি।সেখানে সন্দেহের ভিত্তিতে দুজনের তল্লাশি নেওয়া হয়।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৯৮০ গ্রাম ব্রাউন সুগার।এরপরই দুজনকে গ্রেফতার করা হয়।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য ১ কোটি ৯৬ লক্ষ টাকা।

পরবর্তীতে ধৃতদের ভক্তিনগর থানার হাতে তুলে দেওয়া হয়।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobettipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabetcasibom Built with ❤︎ by appycodes