বুড়াগঞ্জ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণ

খড়িবাড়ি, ২৮ মার্চঃ করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন।এই লকডাউন এর কারণে আর্থিক সমস্যায় ভুগছেন দিনমজুররা।এদিন খড়িবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তত্বাবধানে বুড়াগঞ্জ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুঃস্থ পরিবারগুলিকে খাদ্যসামগ্রী বিতরণ করা হল।

এদিনের কর্মসূচিতে খড়িবাড়ি তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কিশোরী মোহন সিংহ, বুড়াগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজীব সিংহ সহ পরিমল সিংহ, ভজন সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খড়িবাড়ি তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কিশোরী মোহন সিংহ বলেন, আজ ১০ কিলো চাল, ২ কিলো ডাল, ১ কিলো লবণ এবং তেল দেওয়া হয়েছে।  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes