যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর জখম বাসেরই এক যাত্রী

বাগডোগরা, ২৬ নভেম্বরঃ যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন সেই বাসেরই এক যাত্রী। শনিবার  বাগডোগরার বিহারমোড়ে ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, বিহারের কিষাণগঞ্জ থেকে শিলিগুড়ির দিকে আসার সময় বিহারমোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে পড়ে বেসরকারি যাত্রীবাহী বাসটি।সেখানে বাস থেকে নামার সময় রাস্তায় পড়ে এক যাত্রী।এরপর সেই যাত্রীর পায়ের ওপর দিয়ে বাসটি চলে যায়।পরে বাগডোগরা ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা জখম যাত্রীকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

জখম যাত্রী উত্তর দিনাজপুরের সোনাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes