বাসের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

রাজগঞ্জ, ৮ ফেব্রুয়ারি: বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার রাতে দুর্ঘটনাটি হয়েছে রাজগঞ্জের ফাটাপুকুরের কাছে পাটাগোড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম যোগেন্দ্র নাথ রায়(৩৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত আটটা নাগাদ যোগেন্দ্র তার সবজি চাষের জমিতে পাইপের সাহায্যে জল দিচ্ছিলেন। ওই সময় চালক খালি বাস দিয়ে মালিকের বাড়িতে রাখতে যাচ্ছিলেন। বাসটিকে দেখে রাস্তার উপর থেকে পাইপ সরাতে গেলে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে মৃতদেহটিকে উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes