সিঁথিতে সিদুর,ঠোঁটে লিপস্টিক-পরনে চুড়িদার,ব্যক্তির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য শিলিগুড়িতে

শিলিগুড়ি,১৩ আগস্টঃ সিঁথিতে সিদুর,ঠোঁটে লিপস্টিক,হাতে চুড়ি এবং পরনে রয়েছে চুড়িদার।ব্যক্তির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়ার মাতঙ্গিনী কলোনিতে।মৃতের নাম সোনি সাহানি(৩০)।পেশায় গাড়ি চালক ছিলেন তিনি।

জানা গিয়েছে, প্রতিদিন গাড়ি নিয়ে ভোর ৩টের দিকে বাড়ি থেকে বের হতেন সোনি সাহানি।কিন্তু শনিবার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি গাড়ি নিয়ে বের না হলে গাড়ি মালিক এসে তাঁর বাড়িতে ডাকাডাকি শুরু করেন।এরপর সোনির মা ঘরের ভেতরে গিয়ে সোনি সাহানির ঝুলন্ত দেহ দেখতে পান।সেইসময় সোনির পরনে ছিল চুড়িদার, সিঁথিতে সিদুর,ঠোঁটে লিপস্টিক এবং হাতে চুড়ি।অন্যদিকে মুখ এবং হাত-পা ছিল কাপড় দিয়ে বাঁধা।মেয়েদের সাজে সোনির ঝুলন্ত দেহ দেখে চিৎকার শুরু করে তাঁর মা।এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে খবর, রাখি উপলক্ষে সোনির স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন।তারই মাঝে এমন ঘটনা।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।পরিবারের অভিযোগ,সোনিকে খুন করা হয়েছে।মেয়েদের জিনিস পড়িয়ে হাত পা বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetbetparkjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerbettiltmatbet güncel girişsahabetsekabet girişpusulabet girişcasibom casibom holiganbetholiganbetgrandpashabetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetgrandpashabetjojobetstreameastbahiscasinoholiganbetgrandpashabetpusulabetvdcasinoMercurecasinobetsalvadoronwinbetgit girişsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetbetgitazhar-itay.com grandpashabetpusulabetkazandragrandpashabet girişgrandpashabet güncel girişjojobet güncel giriştipobetjojobet girişholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbet girişibizabet girişibizabetgameofbet girişgameofbetesbetgrandpashabet girişbetbeygrandpashabetbetbey giriştambet giriştambet giriştambettambetwbahis girişDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetesbetcasibomwbahiscasibomcasibomgrandpashabetstreameastgrandpashabet güncel giriş Built with ❤︎ by appycodes