শিলিগুড়িতে অবৈধ কলসেন্টারের ‘বিশাল অফিসে’ হানা পুলিশের

শিলিগুড়ি,১৭ মার্চঃ শিলিগুড়ির সেবক রোডে একটি অবৈধ কলসেন্টারের অফিসে হানা দিল শিলিগুড়ি থানার পুলিশ।সাম্প্রতিককালে সবথেকে বড় কলসেন্টারের অফিসের হদিস মিলতেই আজ সেখানে হানা দেয় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।যদিও সেই অফিস বন্ধ ছিল।তালা ভেঙে অফিসে ঢোকেন পুলিশ কর্মীরা।

সেখানে খোদ এসিপি শুভেন্দ্র কুমার,শিলিগুড়ি থানার আইসি এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি উপস্থিত ছিলেন।সেই অবৈধ কলসেন্টার থেকে প্রচুর কম্পিউটারের মনিটর এবং বেশকিছু মোবাইল ও বহু কাগজ উদ্ধার হয়েছে।যদিও সেখানে কম্পিউটারের কোনোরকম সিপিউ ও হার্ডডিস্ক পাওয়া যায়নি।তদন্তকারীদের অনুমান,বেশ কয়েকদিন আগেই যারা এই অবৈধ কলসেন্টার চালাচ্ছিল তারা সমস্ত তথ্য নিয়ে পালিয়ে যান।কারা এই কলসেন্টার চালাচ্ছিলেন তার খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes