শিলিগুড়িতে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী

শিলিগুড়ি, ১৭ এপ্রিলঃ আগামী ২৩শে এপ্রিল রাজ্যে প্রথমদফার ভোট। শিলিগুড়িতে নিরাপত্তা সুনিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী।
এবারে ভোটের জন্য শিলিগুড়িকে কড়া নিরাপত্তার আওতায় আনা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় ক্রমাগত চলছে রুট মার্চ।এদিন চম্পাসারি এলাকায় বুলেটপ্রুফ গাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে দেখা যায়। 
এই বুলেটপ্রুফ গাড়িগুলি জম্মু ও কাশ্মীর থেকে নিয়ে আসা হয়েছে, অত্যন্ত সংবেদনশীল এবং সংঘাতপূর্ণ এলাকায় এই গাড়ি ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই প্রথমবার এই গাড়িগুলি নিয়ে আসা হয়েছে।
এদিন প্রধাননগর থেকে চম্পাসারি অঞ্চল অফিস পর্যন্ত রুট মার্চ চলে। সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 
উল্লেখ্য, বিগত নির্বাচনে শিলিগুড়ি এবং ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় হিংসার ঘটনা ঘটে।এই বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশন এবারে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি বুলেটপ্রুফ গাড়িও রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusperabetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetpokerklasJojobetJojobetjojobetmariobetGrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynergrandpashabet girişholiganbet girişgrandpashabet girişmatbet girişvdcasino girişcasibom casibom pusulabet güncel girişpalacebetteosbetteosbetbetgitromabetgameofbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetbetparkbetparkbetparkjojobet girişDeneme Bonusu Veren SitelerbahiscasinoCratosroyalbetbetparkpusulabetsekabetmatbetvdcasinopalacebetbahiscasino1wingrandpashabetholiganbetjojobetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişjojobetazhar-itay.com grandpashabetpusulabet girişkazandraperabetperabetperabetjojobetcasibompulibetholiganbetgrandpashabetgrandpashabetpusulabetcasibomgrandpashabetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetgrandpashabet girişgrandpashabet girişcasibombetpuanbetpuanholiganbet girişholiganbetibizabet girişibizabetibizabet girişholiganbet girişibizabetromabet giriş1win1win girişgrandpashabetgrandpashabet girişcasibomDeneme Bonusu Veren Sitelergrandpashabetcasibomcasibomcasibompusulabet giriş Built with ❤︎ by appycodes