রাজগঞ্জে চা-পাতা বোঝাই গাড়ি আটক করে বিক্ষোভ দেখালেন ক্ষুদ্র চা চাষীরা

রাজগঞ্জ, ৩১ জুলাইঃ রাজগঞ্জের সন্ন্যাসীপাড়ায় গাড়ি আটকে কাঁচা চা-পাতা ফেলে বিক্ষোভ দেখালেন ক্ষুদ্র চা চাষীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় কাঁচা চা-পাতা কেনাবেচা বন্ধ রাখা হলেও একই নিয়ম সবার ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে না। তাদের দাবি, এমআরএল পরীক্ষার অজুহাতে কিছু চাষীর পাতা নেওয়া হচ্ছে না, অথচ কিছু ক্ষেত্রে কিছু কিছু কারখানা তাদের নিজস্ব বাগানের গোপনে কাঁচা পাতা কেনাবেচা করছে। একই বিষয়ে ভিন্ন ভিন্ন নিয়ম প্রয়োগের প্রতিবাদেই তারা বিক্ষোভে সামিল হন।এদিন একটি চা পাতা বোঝাই গাড়ি আটক করেন এবং চা পাতা ফেলে দিয়ে প্রতিবাদ জানান।

চাষীদের দাবি, এমআরএল সংক্রান্ত নিয়ম যদি কার্যকর করা হয়, তবে তা যেন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়।
এক বিক্ষোভকারী বলেন, “যদি এমআরএল পরীক্ষার রিপোর্ট বা সংশ্লিষ্ট নথি আমাদের দেখানো হয়, তাহলে আমরা গাড়ি ছেড়ে দেব। কিন্তু এক জিনিসে দুই রকম নিয়ম আমরা মানব না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes