চালের বস্তার আড়ালে পাচার করা হচ্ছিল লক্ষাধিক টাকার কাঠ, গ্রেফতার ১

রাজগঞ্জ,২৭ আগস্টঃ ফিল্মি কায়দায় কাঠ পাচারের চেষ্টা! চালের বস্তার আড়ালে কাঠ পাচারের আগে প্রায় ৪০ লক্ষ টাকার বার্মাটিক উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে।

শনিবার ভোরে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়ায় অভিযান চালানো হয়। অভিযানের দরুন একটি ট্রাক আটক করে বনকর্মীরা।ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালের বস্তার আড়াল থেকে বার্মাটিক উদ্ধার করে বনকর্মীরা।এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রিয়াজুদ্দিন আনসারি। সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বনদপ্তর সূত্রে খবর, গুয়াহাটি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই কাঠ। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwindeneme bonusu veren sitelerligobetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetJojobetzenbetPerabetperabetjojobet Built with ❤︎ by appycodes