জলপাইগুড়িতে চারচাকা গাড়ির পেছনে স্কুল বাসের ধাক্কা, আহত ৪

জলপাইগুড়ি, ৩১ জুলাইঃ ছোট চারচাকা গাড়ির পেছনে স্কুল বাসের ধাক্কা।ঘটনায় আহত হলেন ৪ জন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্কুল বাসে থাকা একাধিক পড়ুয়া।জলপাইগুড়ির বালাপাড়া মোড় সংলগ্ন জাতীয় সড়কে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, স্কুল বাসটি একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারকে পাস কাটাতে গিয়ে ছোট চারচাকা গাড়ির পেছনে ধাক্কা মারে।ঘটনায় সেই গাড়িতে থাকা চারজন আহত হন।দুমড়ে-মুচড়ে যায় ছোট গাড়িটি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।প্রাথমিক অনুমান, স্কুল বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes