চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকায়

রাজগঞ্জ, ২৪ এপ্রিলঃ চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়াল রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সকালে পিপলি পাড়া এলাকায় চাষের জমি এবং স্থানীয় এক ব্যক্তির বাড়িতে চিতাবাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে কিছুটা দূরে তেলিপাড়া গ্রামে চিতাবাঘ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।এরপর চিতাবাঘটি পিপলি পাড়ার দিকে চলে যায় বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা টিঙ্কু দেব অধিকারী বলেন, আমাদের বাড়িতে চিতাবাঘের পায়ের ছাপ রয়েছে। এছাড়া পাশের চাষের জমি ও চা বাগানে চিতাবাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সহ বনকর্মীরা। বনকর্মীরা এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য সচেতন করেন।

রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, এখন চিতাবাঘের প্রজননের মরশুম। পায়ের ছাপ দেখে মনে হচ্ছে সম্ভবত চিতাবাঘের পায়ের ছাপ। তবে এলাকায় তল্লাশি চালিয়ে চিতাবাঘের সন্ধান পাওয়া যায়নি। এলাকায় খাঁচা পাতা হয়েছে এবং টহলদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetjojobetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes