রাজগঞ্জ, ২৫ জুনঃ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো বেলাকোবা ফাঁড়ির পুলিশ।উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মদ তৈরির সামগ্রী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা ফাঁড়ির পুলিশ ফুটকিপাড়া এলাকায় অভিযান চালায়।একটি বাড়িতে অবৈধভাবে চোলাই মদ তৈরি করা হচ্ছিল।পুলিশের দল পৌঁছতেই অভিযুক্ত বাড়ির পেছনে থাকা জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।
এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কেজি বাখর (ইস্ট) এবং প্রায় ৫০ লিটার তৈরি চোলাই মদ, চারটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, দুটি ফ্ল্যানেল উদ্ধার করে পুলিশ।এছাড়াও মাটির নিচে লুকিয়ে রাখা পাঁচটি প্লাস্টিকের জারে প্রায় এক হাজার লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার হয়। নিয়ম মেনে সেগুলি ঘটনাস্থলেই নষ্ট করে পুলিশ।
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
