মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার ৩

শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ মোবাইল চুরির অভিযোগে বিধান মার্কেট সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় সাতটি মোবাইল।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ৩ যুবক বাড়িভাষা এলাকার বাসিন্দা।ধৃতদের নাম প্রভু দাস, প্রসেনজিৎ বর্মন এবং সুলতান সরকার।

গতকাল সন্ধ্যা নাগাদ বিধান মার্কেট এলাকায় তাদেরকে ঘোরাফেরা করতে দেখা যায়।এরপরই এক ক্রেতার মোবাইল ছিনতাই করে পালানোর সময় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ তাদেরকে গ্রেফতার করে।ধৃত তিন জনকে আজ আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes