শিলিগুড়িতে চুরির ঘটনায় দুই স্বর্ণ ব্যবসায়ী সহ গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ শিলিগুড়িতে একটি চুরির ঘটনায় এক চোর সহ চুরির জিনিস কেনার অভিযোগে দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।উদ্ধার হয়েছে নগদ ১ লক্ষ টাকা এবং সোনার অলঙ্কার।ঘটনায় গ্রেফতার মোট ৩ জন।

জানা গিয়েছে, গত ১৩ জানুয়ারি প্রধাননগর থানা অন্তর্গত এসএনটি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি অফিসের দেওয়াল কেটে চুরির ঘটনা ঘটে।নগদ প্রায় ৭ লক্ষ টাকা এবং ৭০ গ্রাম সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।এরপর ঘটনার অভিযোগ দায়ের করা হয় থানায়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।গত ১৭ জানুয়ারি প্রথমে রাজা হুসেনকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় রাজা হুসেন তাঁর দুই সঙ্গীর সাহায্যে চুরির ঘটনা ঘটায়।এরপর মাল্লাগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী অর্জুন প্রসাদের কাছে বিক্রি করে দেয় চুরির সোনা।ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী অর্জুন প্রসাদকেও গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ।

ধৃত স্বর্ণ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সোনা গলিয়ে বিধান মার্কেটের এক ব্যবসায়ী সুজিত মোড়ের কাছে বিক্রি করে দিয়েছে সে।এরপর শনিবার রাতে সুজিত মোড়েকে গ্রেফতার করা হয়।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনা।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনায় আরও দুই সদস্য এখনও পলাতক।তাদের খোঁজে তল্লাশি চলছে।চুরি যাওয়া ৭ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusgrandpashabetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobetGrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynerbetciomatadorbetsahabetmatadorbetVDCasinocasibom casibom holiganbetbetpuangrandpashabetgrandpashabetromabetgameofbetbetgitgrandpashabetholiganbetgameofbetgameofbetbetparkbetparkbetparkjojobet girişDeneme Bonusu Veren SitelerbahiscasinoCratosroyalbetbetparkpusulabetgrandpashabetholiganbetvdcasinomatadorbetsahabetonwinmatadorbetsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişradissonbetazhar-itay.com grandpashabetpusulabet girişkazandragrandpashabet girişbetwoonjojobet güncel girişmariobetholiganbet girişpusulabetjojobetcasibomjojobetholiganbetsuperbetingrandpashabetgrandpashahbetcasibomjojobetgrandpashabet girişbetpuanbetplay girişbetgit girişgrandpashabetbetbeygrandpashabet girişholiganbet girişbetgitgrandpashabetgameofbet girişgameofbet girişholiganbetholiganbetradissonbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetcasibomcasibompusulabet girişgameofbetcasibomradissonbetcasibomcasibomcasibomgrandpashabetdeneme bonusu veren sitelerperabet Built with ❤︎ by appycodes