নেশার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অভিযোগ, নড়েচড়ে বসলো প্রশাসন-জলপাইগুড়িতে রাতভর অভিযান পুলিশের

জলপাইগুড়ি, ৪ আগস্টঃ নেশার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতেই নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন। জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি এলাকায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হল নেশার সামগ্রী।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চলছে বলে অভিযোগ। গত ২৭ সেপ্টেম্বর জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে জলপাইগুড়ি শহরে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল্পেশ যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে নেশা নিয়ে অভিযোগ জানান এলাকার যুবকরা।

অভিযোগ শুনতেই পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো সোমবার রাতে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। অভিযানে কেউ ধরা না পড়লেও বেশ কিছু নেশার সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।
নিয়মিত এলাকায় এই ধরণের অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes