কোচবিহারের বাবুরহাট বাজারে আগুনে পুড়ে ছাই ৫টি দোকান

কোচবিহার,২৫ মার্চঃ কোচবিহারের বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা।আগুনে ভস্মীভূত হয়ে গেল পাঁচটি দোকান।যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।  

জানা গিয়েছে,গতকাল রাত ১টা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।প্রথমে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।এরপর তারা ঘটনার খবর দেয় দমকলে।খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও ঘটনায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।তবে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes