পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এনজেপি ট্রাফিক গার্ডের তরফে বিনামূল্যে হেলমেট বিতরণ

শিলিগুড়ি,৫ আগস্টঃ এনজেপি ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল।ফুলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ কর্মসূচির আয়োজন করে হেলমেটবিহীন দুই-চাকার গাড়ি চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক কাজি শামসুদ্দিন আহমেদ, এসিপি চন্দন দাস সহ এনজেপি ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ কর্মীরা।
এদিন হেলমেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়।ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব, হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং দুর্ঘটনা এড়াতে কি করণীয় এই বিষয়ে পথচারী ও চালকদের সচেতন করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথ নিরাপত্তা সপ্তাহে প্রতিদিনই বিভিন্ন এলাকায় এমন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম মানার অভ্যাস আরও জোরদার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes