সঠিক সময়ে খুলছে না স্কুল, অভিযোগ পেয়ে নকশালবাড়িতে স্কুল পরিদর্শনে গেলেন বিজেপি নেতৃত্ব

নকশালবাড়ি, ৫ আগস্টঃ সঠিক সময়ে খুলছে না প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা দফতরের নির্দেশের পরেও বদলাচ্ছে না হাল। স্কুল খুলছে ১১টার পর।নকশালবাড়ির চিকথু জোত প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ পেয়ে বুধবার স্কুল পরিদর্শনে গেলেন বিজেপি নেতৃত্ব।এদিন দেখা যায় ১০টা ৫৭ মিনিটে প্রধান শিক্ষক আর অন্যান্য শিক্ষক আসছেন ১১টা ১৭ মিনিটে।প্রধান শিক্ষক‌ মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠে।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ও অভিভাবকরা। স্কুলে শিক্ষকদের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির নকশালবাড়ি মন্ডল সভাপতি সাধন চক্রবর্তী।তিনি জানান, গোটা ঘটনায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত এই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে সঠিক সময়ে স্কুল না খোলার কথা স্বীকার করলেও মদ্যপ অবস্থায় অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক।তিনি জানান, মাত্র ১২ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষা ছাড়াও জনগননা নিয়েও কাজ করতে হচ্ছে। এতেই সমস্যা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes