ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির বিভিন্ন এলাকা, জলবন্দী শতাধিক পরিবার

জলপাইগুড়ি, ৫ জুলাইঃ প্রচুর পরিমাণে বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির বিভিন্ন এলাকা।বাড়ছে তিস্তা-করলা নদীর জলস্তর।জলবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৫.৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।যা চলতি বর্ষায় সর্বোচ্চ বৃষ্টিপাত।এদিকে ভারী বৃষ্টির জেরে দ্রুত বাড়ছে তিস্তা ও করলা নদীর জলস্তর। নদীর পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

জলপাইগুড়ি শহর ও সংলগ্ন একাধিক এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে বসতবাড়ি সর্বত্র জল জমে যাওয়ায় থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে সদর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গড়ালবাড়ি চন্দনডাঙ্গা ও ক্যাম্পের হাট এলাকায়। সেখানে প্রায় দুই শতাধিক পরিবার জলবন্দি হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষাতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়।সীমান্ত এলাকায় যাতায়াতের জন্য বসানো হিউম পাইপে আবর্জনা জমে জল বেরোতে না পারায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes