পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

রায়গঞ্জ,৮ ফেব্রুয়ারিঃ পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ।এদিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাব ময়দানে।খেলায় অংশ গ্রহণ করে রায়গঞ্জ পুলিশ জেলা ও কালিয়াগঞ্জ পুরসভা।

প্রতিযোগিতায় রায়গঞ্জ পুলিশ জেলা জয়ী হয়।এদিনের খেলায় অংশগ্রহণ করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা,পুলিশ সুপার সুমিত কুমার,কালিয়াগঞ্জ থানার আইসি আশিষ দোলাই সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।অপরদিকে পুরসভা একাদশে অংশগ্রহণ করেন পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল ও তার দল।বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপণ দেবসিংহ, অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফরিং,পুরসভার উপ পুরপ্রধান বসন্ত রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।খেলা দেখতে খেলার মাঠে প্রচুর মানুষের সমাগম হয় এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes