ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপে পাইপ তৈরির কারখানায় অভিযান ইবি’র, উদ্ধার নামী কোম্পানির নামে তৈরি লক্ষাধিক টাকার পাইপ

শিলিগুড়ি, ৫ আগস্টঃ নামী কোম্পানির নাম ব্যবহার করে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল পাইপ।ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপে অবস্থিত একটি পাইপ তৈরির কারখানায় অভিযান চালালো ইবি।

এদিন কারখানা থেকে প্রায় ১ লক্ষ ৪১ হাজার টাকার পাইপ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে ‘প্রিন্স’ নামে একটি পাইপ প্রস্তুতকারক কোম্পানির প্রতিনিধিরা অভিযোগ পেয়েছিলেন যে ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপে অবস্থিত একটি কারখানায় তাদের কোম্পানির নাম ও লোগো বিনা অনুমতিতে ব্যবহার করে পাইপ তৈরি করে বাজারে বিক্রি করছে।

অভিযোগের পর, কোম্পানির প্রতিনিধিরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার ইবির একটি দল ওই কারখানায় অভিযান চালায়।তল্লাশি চালিয়ে ‘প্রিন্স’ কোম্পানির লোগোযুক্ত পাইপ এবং পাইপ তৈরিতে ব্যবহৃত ডাইস উদ্ধার করে পুলিশ।

কারখানা কর্তৃপক্ষের কাছে কোম্পানির নাম ও লোগো ব্যবহারের বৈধ কাগজপত্র দেখানোর কথা বলা হলে, তারা কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি।উদ্ধার পাইপগুলির বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৪১ হাজার টাকা।গোটা ঘটনার তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes