বাড়বে শিলিগুড়ি পুরনিগমের এলাকা? জুড়বে ডাবগ্রাম-ফুলবাড়ির একাংশ?

শিলিগুড়ি,১৫ অক্টোবরঃ বাড়তে পারে শিলিগুড়ি পুরনিগমের পরিধি? এবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কিছু এলাকা জুড়তে পারে শিলিগুড়ি পুরনিগমে? এখন না হলেও ভবিষ্যতে এমনই সম্ভবনা রয়েছে।

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকাকে পুরনিগমের অন্তর্ভুক্ত করার দাবি বহুদিনের। শনিবার মেয়রকে বলো কর্মসূচীতে এ নিয়ে মেয়র গৌতম দেবের কাছে দাবি জানায় দুই বাসিন্দা। এরপরই মেয়র জানান, ভবিষ্যতে মাটিগাড়া উত্তরায়ণ পর্যন্ত ও ডাবগ্রাম ফুলবাড়ির কিছু এলাকা শিলিগুড়ি পুরনিগম এলাকার মধ্যে অন্তর্ভুক্ত করা হতেই পারে। এ নিয়ে কালিপুজোর পর সার্ভেও করা হবে পুরনিগমের তরফে। কোন কোন এলাকা পুরনিগমের মধ্যে থাকতে পারবে তা নিয়ে সেই সার্ভে হবে। যদিও মেয়র গৌতম দেব জানান, এটা রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের প্রশাসনিক ব্যাপার। আমরা শুধু কাগজগুলি যুক্ত করে রাখবো। ভবিষ্যতে কোনও প্রস্তাব এলে তখন সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes