জলপাইগুড়িতে বাড়ি থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

জলপাইগুড়ি, ২৬ জুলাইঃ জলপাইগুড়ি ২১ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম অটল সিংহ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির কলেজপাড়ায় নিজের বাড়িতে একাই থাকতেন অটল সিংহ। অটল বাবুর স্ত্রী ও কন্যা কর্মসূত্রে অন্যত্র থাকেন। অটল বাবু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল রাত থেকে তাকে দেখতে পায়নি স্থানীয়রা।এরপর আজ সকালেও বাড়ির সমস্ত দরজা, জানালা বন্ধ দেখে স্থানীয়রাই পাশেই অটল বাবুর আত্মীয়দের খবর দেন।

আত্মীয়রা এসে বাড়ির জানালা ভেঙ্গে দেখতে পান রক্তাক্ত অবস্থায় বিছানায় পরে রয়েছেন অটল বাবু। এরপরই খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandoperabettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobetsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabet Built with ❤︎ by appycodes